ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

শাহজালাল বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার হাতে ২৮ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাহজালাল বিমানবন্দরে  কাস্টমস গোয়েন্দার হাতে  ২৮ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) বি ও সি-শিফটের পৃথক অভিযানে ৬২৫ কার্টন সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুবাই,দিল্লি ও কাতার থেকে আসা তিনটি ফ্লাইটে এসব অভিযান চালানো হয়।

সিআইআইডি জানায়, মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটসের EK584 ফ্লাইটে নজরদারি চালায় বি-শিফট। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটে অভিযান চালিয়ে ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস Biscos Whitening Serum ও ৫ কেজি জর্দা জব্দ করে সি-শিফট। এছাড়া কাতার থেকে আসা Qatar Airways-এর QR640 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়।

সি-শিফটে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

সিআইআইডি জানায়,  বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার হাতে ২৮ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি

0:00 0:00
1.0x