ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রভাতী টিভি

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি

0:00 0:00
1.0x