ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করছেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করছেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন
বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করছেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন

ডাসার (মাদারীপুর) সংবাদদাতাজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর-৩ আসনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এরই ধারাবাহিকতায় মাদারীপুর-৩ আসনের নিজ নির্বাচনী এলাকা ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

বৃক্ষরোপণকালে এমপি আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে এবং বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহব্যাপী মাদারীপুর-৩ আসনের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করব। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, এসব গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলারও উদ্যোগ নেয়া হবে।’

এ সময় স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয় : সংসদ সদস্য গাছ উদ্বোধন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করছেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডাসার (মাদারীপুর) সংবাদদাতাজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর-৩ আসনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এরই ধারাবাহিকতায় মাদারীপুর-৩ আসনের নিজ নির্বাচনী এলাকা ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

বৃক্ষরোপণকালে এমপি আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে এবং বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহব্যাপী মাদারীপুর-৩ আসনের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করব। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, এসব গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলারও উদ্যোগ নেয়া হবে।’

এ সময় স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রভাতী টিভি

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি

0:00 0:00
1.0x