ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

আগামী বছরের শুরুর দিকেই পদ্মা ব্যারেজ উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আগামী বছরের শুরুর দিকেই পদ্মা ব্যারেজ উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী
পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী।

আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারেজ। এই ব্যারেজ দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের ৭ কোটি মানুষের স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আমরা কাজ করে যাচ্ছি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লবের জন্য এই মেগা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে অর্থনৈতিক ও কৃষি বিপ্লব ঘটবে। বাড়বে বিদ্যুৎ ও মাছের উৎপাদন। এটি একটি আধুনিক প্রকল্প। এর সঙ্গে আরও নানা সুযোগ-সুবিধা যুক্ত হবে।

মন্ত্রী আরও বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে পদ্মা ব্যারেজের কারিগরি সমীক্ষা করা হয়েছিল। দীর্ঘদিন পর ২০২৬ সালে প্রকল্পটি অনুমোদন পেয়েছে। ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্প কাজের উদ্বোধন করবেন।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদ হারুন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন ও এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজবাড়ী পানি সম্পদ মন্ত্রণালয় পদ্মা নদী প্রকল্প

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আগামী বছরের শুরুর দিকেই পদ্মা ব্যারেজ উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্প কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারেজ। এই ব্যারেজ দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের ৭ কোটি মানুষের স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আমরা কাজ করে যাচ্ছি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লবের জন্য এই মেগা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে অর্থনৈতিক ও কৃষি বিপ্লব ঘটবে। বাড়বে বিদ্যুৎ ও মাছের উৎপাদন। এটি একটি আধুনিক প্রকল্প। এর সঙ্গে আরও নানা সুযোগ-সুবিধা যুক্ত হবে।

মন্ত্রী আরও বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে পদ্মা ব্যারেজের কারিগরি সমীক্ষা করা হয়েছিল। দীর্ঘদিন পর ২০২৬ সালে প্রকল্পটি অনুমোদন পেয়েছে। ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্প কাজের উদ্বোধন করবেন।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদ হারুন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন ও এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

প্রভাতী টিভি

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি

0:00 0:00
1.0x