ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
চাঁদ। ছবি: ফাইল

বাংলাদেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রোববার থেকে এ মাসের গণনা করা শুরু হচ্ছে। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করেন।

আরবি মাস গণনার সাল ১৪৪৮ সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

‘ইয়াজদাহম’ ফার্সি শব্দ। এর অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়।

ইসলাম ধর্মের প্রচারক আব্দুল কাদের জিলানীর মৃত্যুর দিনে (১১ রবিউস সানি) ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়।

বিষয় : ইসলাম চাঁদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রোববার থেকে এ মাসের গণনা করা শুরু হচ্ছে। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করেন।

আরবি মাস গণনার সাল ১৪৪৮ সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

‘ইয়াজদাহম’ ফার্সি শব্দ। এর অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়।

ইসলাম ধর্মের প্রচারক আব্দুল কাদের জিলানীর মৃত্যুর দিনে (১১ রবিউস সানি) ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়।

প্রভাতী টিভি

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
0:00 0:00
1.0x