ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

লংমার্চের মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খাঁন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লংমার্চের মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খাঁন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, এ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ নিহত হওয়ার স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল হিসেবে পরিচিত। সরকারের বয়স সাত মাস হলেও গত ছয় মাসের কার্যক্রম জনগণের কাছে প্রশংসিত হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, এ অবস্থায় সরকারের বিরুদ্ধে লংমার্চের মতো কর্মসূচি নেওয়া যৌক্তিক নয়।

তিনি বলেন, জামায়াতের আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন। একই সময়ে শেখ হাসিনার দেশে ফেরার কথাও বলা হচ্ছে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিল উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এবারও দল দুটি সরকারবিরোধী আন্দোলনের কোনো পরিকল্পনা করছে কি না।

জামায়াতের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, লংমার্চের কর্মসূচি জনবান্ধব হলে ঢাকা থেকে রংপুর পর্যন্ত হেঁটে আসা উচিত। জামায়াত জোটের এক নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের গাড়ি ব্যবহার করে লংমার্চে আসার অভিযোগও করেন তিনি।

লংমার্চের কারণে জনভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সাত দফা দাবির জন্য রাস্তাঘাট বন্ধ করে এমন কর্মসূচির প্রয়োজন নেই। তার দাবি, দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও হয়।

রাশেদ খাঁন আরও বলেন, লংমার্চের নামে রাস্তাঘাট বন্ধ করে সরকারকে দেশ পরিচালনায় অসহযোগিতা করা হচ্ছে এবং জ্বালানির অপচয় হচ্ছে। তার দাবি, আওয়ামী লীগও লংমার্চকে ঘিরে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। এ কারণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

তবে লংমার্চকে অযৌক্তিক মনে করলেও সরকার ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বিএনপি ও সরকার কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

এর আগে রাশেদ খাঁন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়াতে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল, লিটন পারভেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : রংপুর জামায়াতে ইসলামী রাশেদ খাঁন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

লংমার্চের মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি

0:00 0:00
1.0x