আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। বিশেষ এই দিনটিকে সামনে রেখে তার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’-এর আয়োজনে তাকে এই সম্মাননা ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে রুনা লায়লাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটারটি উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিল্পী।