ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ম্যাগাজিন
EN
দৈনিক আমাদের সকাল

শিল্প ও সংস্কৃতি

ভাতের হাঁড়ি ক্ষুধায় মরে

ভাতের হাঁড়ি ক্ষুধায় মরে                  সেলিম শাহি ••••••••••••••••••••••হয়তো হিসাবটা মিলবে না ধ্বংসের ভেতরে ধ্বংস খোঁজে অবশিষ্ট ধ্বংসাবশেষ ঘামের মূল্য ডাঙুলী খ্যেলে শ্রমিক বনাম গার্মেন্টস।বনিকের হাতে মুক্তির সনদ কানের তালা খুলবে না।বিনে পয়সায় দেখছে পাবলিক ভানুমতির খেলা সূর্য ঘেরাও কর্মসূচি নিত্য কর্ম দিবসের বেলা।ভাতের হাঁড়ি ক্ষুধায় মরে উনুন জ্বলে না,শাক-পাতাও আজ শখের সালুন তাও তো জোটে না।পেঁপে, কলা, ফল-মুল ওসব এখন বেহেস্তি ফলদেউলিয়া রাজ্যের কড়ির ঝুড়ি- বন্দি জনসাধারণ হাঙ্গামা বিলায় ভালোবাসা রক্ত শোধে ঋণ,আর কতো নিবি ইট পাথরের উন্নয়ন।লুট হয়েছে বেবাক মানবতা বিবেক হয়েছে খুন,গরিব দুঃখীর জোটেনা মোটেও পান্তা ভাত আর নুন।মহাজনের আলমিরায় বন্ধক আছে জীর্ণ দেহের খাঁচা কাঙাল রে তুই কি আর করবি? ঘাস চিবিয়ে জীবন বাঁচা।ক্লান্তির থেকেও গভীর বেশি জীবনের কিছু প্রত্যাশা, ঠিকানা হারায় মুখের বুলি, লাঠির বাড়ি সংহতি খোঁজে-বিপথগামী অধিকারের ভাষা।পৃথিবীর কানের কাছে বাজায় ভাতের গানঅন্ধ জনসাধারণ,এযে বড়ো বেমানানএযে কত্তো বড়ো সভ্যতার সংকট, বন্দুকের নল খোঁজে অধিকারের সংজ্ঞাহা করে আছে শ্মশান ঘাট।কোথায় বাজাস ঢাক-কাঁসর আর ভাঙা বাঁশির সুর ওরে বোকা- পৃথিবী তার পকেটে রেখেছেতোর দেহ ছেঁড়া হাড়-পাঁজর।

ভাতের হাঁড়ি ক্ষুধায় মরে