ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ম্যাগাজিন
EN
দৈনিক আমাদের সকাল

হরমুজ প্রণালিতে মাইন পাতা, ট্যাংকারগুলোকে ইরানের সতর্কবার্তা

হরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে, এমন ‘নিষিদ্ধ করিডর’ দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে প্রণালিটি দিয়ে জাহাজ পাঠানোর আগে ইরানের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছে তেহরান।

ইরান এখন নতুন করে হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে কি না, সে বিষয়ে দেশটির পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে অতীতে সেখানে মাইন থাকার কথা জানিয়েছিল তেহরান। দেশটি প্রণালির কয়েকটি নৌপথকে ‘অননুমোদিত’ বা ‘নিষিদ্ধ’ করিডর হিসেবে উল্লেখ করে সেসব এলাকায় মাইন থাকার সতর্কতা দিয়েছে।

ইরানের দাবি, এসব নৌপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে দেশটির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে না। প্রায় প্রতিদিনই এ ধরনের নির্দেশনা লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে তেহরান।

ইরানের ভাষ্য অনুযায়ী, মাইন থাকার ঝুঁকিপূর্ণ এসব করিডর দিয়ে জাহাজ চলাচলের কারণেই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে জাহাজে হামলা বা অন্যান্য ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ পাঁচটি এবং গতকাল চারটি এমন ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আমাদের সকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে মাইন পাতা, ট্যাংকারগুলোকে ইরানের সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : আবুল কাশেম আজাদ --
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত চলমান সময়

0:00 0:00
1.0x