ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ম্যাগাজিন
EN
দৈনিক আমাদের সকাল

দীর্ঘ অপেক্ষা আর পরীক্ষানিরীক্ষার পর যুক্ত হতে পারে

রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে

ঢাকা
ঢাকা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে

দীর্ঘ অপেক্ষা আর পরীক্ষানিরীক্ষার পর অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। আজ বিকালের দিকে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। । এতে চার থেকে ছয় ঘণ্টা যুক্ত থাকার পর সবকিছু ঠিক আছে কি না তা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) কাছে জানতে চাওয়া হবে। এরপর আবার বিদ্যুৎকেন্দ্রটি শাটডাউন করে দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা করা হবে এবং সবকিছু ঠিক থাকলে বায়রার চূড়ান্ত অনুমোদনের পর পুনরায় গ্রিডে যুক্ত করা হবে রূপপুরের বিদ্যুৎ। 

তিনি বলেন, ‘মূলত গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহের পর কোনো সমস্যা হয় কি না তা পর্যবেক্ষণ করা হবে। সমস্যা না থাকলে বায়রার কাছে পরবর্তী ধাপের জন্য অনুমোদন চাওয়া হবে। এর পরই কেন্দ্রটি শাটডাউন করে দেওয়া হবে।’ 

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশের দায়িত্বশীল সূত্র বলেন আমরা এখন যে স্টেজে আছি সেখানে টারবাইনের ভাইব্রেশন পরীক্ষা করা হবে। বিদ্যুৎ তৈরির জন্য যেসব প্রিলিমিনারি পরীক্ষা আছে সেগুলো চলমান আছে। এগুলো শেষ হলেই সাধারণত কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ রূপপুর এখন গ্রিড সিনক্রোনাইজেশনের পর্যায়ে আছে। এ পরীক্ষাগুলো সফলভাবে হলেই গ্রিড সিনক্রোনাইজেশনে যাওয়া হবে। গ্রিড সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে কেন্দ্রের ৩০ শতাংশ (৩০০ মেগাওয়াট) বা তার বেশি বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সিনক্রোনাইজেশনের পর ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন করা হবে। সাধারণত প্রথম ইউনিটের বিদ্যুৎ পুরোপুরি জাতীয় গ্রিডে দিতে সাত থেকে আট মাস লাগবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আমাদের সকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : আবুল কাশেম আজাদ --
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত চলমান সময়
রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে
0:00 0:00
1.0x