ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ম্যাগাজিন
EN
দৈনিক আমাদের সকাল

বেসরকারি স্কুলে ভর্তি ফি কত, কোথায় কত টাকা নেওয়া যাবে

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বেসরকারি স্কুলে ভর্তি ফি কত, কোথায় কত টাকা নেওয়া যাবে

দেশের বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকাভেদে সর্বোচ্চ ফি নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা। আর ঢাকা মহানগরীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় এক হাজার টাকা এবং জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকায় সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়া যাবে। আর ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি নিতে পারবে না।

অন্যদিকে ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় সর্বোচ্চ আট হাজার টাকা নেওয়া যাবে। একই ধরনের প্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রয়েছে। তবে উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

নীতিমালায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে তাদের কাছ থেকে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না।

সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আমাদের সকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বেসরকারি স্কুলে ভর্তি ফি কত, কোথায় কত টাকা নেওয়া যাবে

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : আবুল কাশেম আজাদ --
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত চলমান সময়

0:00 0:00
1.0x