ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ম্যাগাজিন
EN
দৈনিক আমাদের সকাল

পঞ্চগড়ে তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, দেখা নেই সূর্যের

 উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকাল গড়িয়ে বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও অনুভূত হচ্ছে ঠান্ডা। বিশেষ করে সকাল ও সন্ধ্যার পর শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ২ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় দিনভর আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং বাতাসের স্থিরতার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে। মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে ভূপৃষ্ঠ বা মাটি পর্যাপ্ত উত্তপ্ত হচ্ছে না। এতে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তনশীল আচরণও আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই পূর্বাভাসটি কেটে গেলে সারাদিন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে না। তবে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আমাদের সকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, দেখা নেই সূর্যের

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
প্রধান সম্পাদক : আবুল কাশেম আজাদ --
বার্তা সম্পাদক :
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত চলমান সময়

0:00 0:00
1.0x